অনলাইন ডেটা এন্ট্রির একটি সংক্ষিপ্ত বিবরণ এবং এই এরিয়াতে কাজ শুরু করার আগে এই কাজ সম্পর্কে ৫টি বিষয়ে আপনার জানা উচিত ।
অনলাইন ডেটা এন্ট্রি বাড়িতে কাজ শুরু করার একটি সহজ উপায় এবং এটা সত্য. এই এরিয়াতে যারা কাজ করতে চায় তাদের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং শিক্ষার ক্ষেত্রে কম বাধা রয়েছে। কোম্পানিগুলি আপনার মাধ্যমে তাদের প্রয়োজনীয় কাজগুলি সম্পাদন করার জন্য নির্ভরযোগ্য হওয়ার বিষয়ে বেশি উদ্বিগ্ন থাকে। তাই আপনি যদি যথেষ্ট দ্রুত এবং নির্ভরযোগ্য না হন তবে আপনি খুব বেশি অর্থ উপার্জন করতে পারবেন না।
একজন নুতন কর্মী হিসাবে আপনার জন্য অনলাইনে ডেটা এন্ট্রিকে কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হতে পারে । সেই কারনে আপনি এটিতে অনেক সময় ব্যয় করছেন কিন্তু সত্যিই খুব বেশি উপার্জন করতে পারছেন না অথবা কাজই পাচ্ছেন না, তাই কাজ শুরু করার আগে, অনলাইনে ডেটা এন্ট্রি সম্পর্কে আপনার ভালভাবে জানা উচিত । আমি পাঁচটি ধাপে আপনাকে বিশ্লেষণ করার জন্য চেষ্টা করছি আশা করি কিছুটা হলেও আপনার কাজে লাগবে।
০১। ডাটা এন্ট্রি কি? (What Is Data Entry? )

ডাটা এন্ট্রি কি এটা জানার জন্য আপনাকে প্রথমে ডাটা এন্ট্রি মানে কি এই বিষয়ে স্পষ্ট করে বুঝতে হবে।
ডাটা এন্ট্রি অনেক কিছু হতে পারে, তবে এটি সাধারণত ইলেকট্রনিক ডেটা প্রসেসর, টাইপিস্ট, ওয়ার্ড প্রসেসর, ট্রান্সক্রাইবার, কোডার এবং ক্লার্ক সহ বিভিন্ন পেশাকে অন্তর্ভুক্ত করে। ডাটা এন্ট্রি পজিশনের সবচেয়ে সাধারণ প্রকারগুলি হল সেইগুলি যেগুলি ক্রাউডসোর্সিং প্রযুক্তি ব্যবহার করে, যা কোম্পানিগুলিকে অনেক বৃহত্তর কর্মশক্তি জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট কাজে ডেটা এন্ট্রি বিশ্লেষণ করতে দেয়৷
মূলত, ডাটা এন্ট্রি মানে টাইপিস্টের সাহায্যে টাইপ করে যেকোনো হার্ড কপি থেকে ডাটাকে সফট কপিতে রূপান্তর করা এবং ডাটাকে তাদের সঠিক জায়গায় সংগ্রহ করা বা সংরক্ষণ করা। কিছু সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে ডেটা যোগ বা আপডেট করা হয়। ডেটা (DATA) যেকোনো ধরনের বস্তু, ফাইল, তথ্য বা মিডিয়া ইত্যাদি হতে পারে।
যেমন অডিও, ভিডিও, ডকুমেন্ট, ইমেজ, নাম্বার, টেক্সট ইত্যাদি।
ডাটা এন্ট্রির ক্ষেত্রে, বিভিন্ন ফাইলকে একটি ফিজিক্যাল ডকুমেন্টের মাধ্যমে কম্পিউটারে টাইপ করে ডিজিটাল কপিতে রূপান্তর করা হয়। আপনিও একজন ডাটা এন্ট্রি অপারেটর হতে পারেন যদি আপনার প্রাথমিক কম্পিউটার জ্ঞান এবং টাইপিং দক্ষতা থাকে।
ডাটা এন্ট্রির কাজ করার জন্য, একজন ডাটা এন্ট্রি অপারেটরকে কম্পিউটারের একটি নির্দিষ্ট সফ্টওয়্যারে ডাটা /টাইপ করতে হয়।
সে সফটওয়্যার গুলো হলো- MS-office, MS-excel, Word Pad, Note Pad, Google Docs, Google Sheet ইত্যাদি। একজন সফল ডাটা এন্ট্রি অপারেটর হতে হলে সর্ব প্রথম এই সফটওয়্যার গুলোর ব্যাবহার ভাল জানতে হবে। সহজ কথায়, কীবোর্ডে টাইপ করে কম্পিউটারে যেকোনো ধরনের ডাটা প্রবেশের প্রক্রিয়াকেই ডাটা এন্ট্রি বলা হয়। আশা করি ডাটা এন্ট্রি কি এই সম্পর্কে বুঝতে পেরেছেন।
০২। ডাটা এন্ট্রি কত ধরনের হতে পারে? বা কত প্রকারের হতে পারে? ( Type Of Data Entry)

বর্তমানে বা আজকের আধুনিক যুগে প্রায় যেকোনো কাজই কম্পিউটারের মাধ্যমে করা হয়।
এক্ষেত্রে কম্পিউটারে বিভিন্ন Physical ডকুমেন্টগুলোকে ডিজিটালভাবে সংরক্ষণ করে ডাটাবেস তৈরি করা এখন খুবই সহজ ব্যাপার যদি আপনি এই বিষয়ে কিছুটা প্রাথমিক দক্ষতা অর্জন করে কাজ শুরু করতে পারেন। সেই কারনেই বর্তমানে বিভিন্ন কাজের জন্য কম্পিউটারে বিভিন্ন ধরনের ডাটা প্রবেশ করানো হচ্ছে।
এর ফলে এখন বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজের সৃষ্টি হয়েছে বা ডাটা এন্ট্রি কাজের ভিবিন্ন প্রকারভেদ সৃষ্টি হয়েছে।
যেমনঃ-
ক। অফলাইন ডাটা এন্ট্রি (Offline Data Entry) ঃ- ইন্টারনেট ছাড়া কম্পিউটারের মাধ্যমে যে ডাটা রেকর্ড বা সংরক্ষণ করা হয় তাকে অফলাইন ডেটা এন্ট্রি বলে।
আপনি যদি অফলাইনে ডেটা এন্ট্রির কাজ করতে চান, তাহলে আপনার অবশ্যই MS-Word, MS Excel, MS Power Point সহ ভালো টাইপিং স্পীড থাকতে হবে।
খ। অনলাইন ডাটা এন্ট্রি (Online Data Entry) ঃ- অনলাইন ডেটা এন্ট্রি হল ইন্টারনেট সংযোগের উপর ভিত্তি করে কম্পিউটারের মাধ্যমে ডেটা সংগ্রহ বা সংরক্ষণ করার প্রক্রিয়া, যাকে অনলাইন ডাটা এন্ট্রি বলা হয়। অনলাইন ডাটা এন্ট্রি কাজের জন্য যেকোনো ওয়েবসাইট বা ফোরাম সাইট থেকে তথ্যাদি কপি এবং পেস্ট করে সংরক্ষণ করা হয়। অনলাইন ডাটা এন্ট্রি নিয়ে কাজ করার জন্য আপনাকে অবশ্যই Google Sheet, Google Docs, Email, Google Drive এর পাশাপাশি MS-Excel এবং Internet Browsing সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে টাইপিং স্পিড কম থাকলেও কাজে তেমন ব্যাপার নয়।
অনলাইন এবং অফলাইন ডাটা এন্ট্রি কি কি ধরনের হয় বা হতে পারে সংক্ষিপ্ত আকারে নিম্নে উপস্থাপন করা হলঃ-
সত্যিকার অর্থে, তথ্যগুলো বিভিন্ন ধরনের হতে পারে যেমনঃ- Audio/Video, Document, PDF/Scanned Image, Text, Number ইত্যাদি।
আমি আপনাদের জন্য বর্তমান বাজারে জনপ্রিয় কিছু ডাতা এন্ট্রি কাজের নাম উল্লেখ করছি যেমনঃ-
০১। এমএস এক্সেল ডাটা এন্ট্রি-MS Excel Data Entry
০২। ডাটা রুপান্তর-Data Conversion
০২। ডাটা তৈরি- Data creation
০৩।ওয়েব গবেষণা - Web Research
০৪। ক্যাপচা এন্ট্রি-Captcha Entry
০৫। কপি-পেস্ট টাইপ-Copy Paste Typing
০৬। ডাটা মাইনিং- Data Mining
০৭। কাগজ ডকুমেন্টেশন- Paper Documentation
০৮। ডেটা স্ক্র্যাপিং-Data scraping
০৯। চাকরির পোস্টিং-Job Posting
১০। অনুবাদ- Translation
১১। অডিও বা ভিডিও শুনে টাইপ করা- Audio/Video to Document
উপসংহার ঃ-
আজ এ পর্যন্তই আলোচনা করলাম পরের পোস্টগুলিতে প্রত্যেকটি কাজ সম্পর্কে এবং কোথায় কোন মার্কেট প্লেস এ কিভাবে কাজের জন্য আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে , আপনাদের মতামত দিন এবং পরের পোস্ট গুলো পাবার জন্য সাথেই থাকুন।

