What is Offline Data Entry?-অফলাইন ডেটা এন্ট্রি কি?
যারা অফলাইন ডেটা এন্ট্রি ক্লার্ক হিসাবে কাজ করতে চান তাদের standard office procedures বা স্ট্যান্ডার্ড অফিস পদ্ধতিতে ভালভাবে পারদর্শী হওয়া উচিত। এই কাজের জন্য মূলত দ্রুত টাইপিং গতি, কম্পিউটার এবং নতুন নতুন ধরনের প্রযুক্তির সাথে পরিচিতি এবং ডেটা রূপান্তর কৌশলগুলির জ্ঞান বা দক্ষতা খুব বেশি দরকার হয়। এই ক্ষেত্রে কাজ করতে হলে নির্ভুলভাবে কাজ সম্পন্ন করার সক্ষমতা আবশ্যক. যদিও অফলাইন ডেটা এন্ট্রি কাজের জন্য একটি সক্রিয় ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না, কিন্তু ডেটা সংরক্ষণের জন্য নির্দিষ্ট কম্পিউটার সফটওয়্যার , স্ক্যানার বা সিডি বা ডিভিডিতে সংরক্ষিত তথ্যগুলো থেকে ডেটা নিয়ে কাজ করার প্রয়োজন হয়।


